চাটগাঁইয়া গানের সুর, মেজবানি গোশতের ঝাঁজ আর ঐতিহ্যবাহী পিঠাপুলির মিষ্টি স্বাদ—চট্টগ্রামের খাদ্যসংস্কৃতি ও আতিথেয়তার আবহ নিয়ে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে চলছে ‘মেজ্জানত আইয়ুন’।চট্টগ্রামের মেজবান মানে শুধু বড় হাঁড়িতে রান্না করা মাংস আর পেটপুরে খাওয়াদাওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সামাজিক বন্ধন আর অতিথিকে আপন করে নেওয়ার দীর্ঘদিনের সংস্কৃতি।
সেই ঐতিহ্যকে ঢাকার বুকে তুলে ধরতে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট আয়োজন করেছে বিশেষ থিমভিত্তিক বুফে ডিনার ‘মেজ্জানত আইয়ুন’।১১ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই আয়োজন। এখানে খাবারের পাশাপাশি গুরুত্ব পেয়েছে চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয়ও। আয়োজনের শুরুতে হোটেলের কর্মীদের পরিবেশনায় চাটগাঁইয়া গান ও নৃত্যের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।
ফলে পুরো অভিজ্ঞতায় যুক্ত হয়েছে স্থানীয় সংস্কৃতির এক প্রাণবন্ত আবহ।মেজবানি গোশত থেকে আখনি বিরিয়ানিমেজবানের আসল আকর্ষণ নিঃসন্দেহে মেজবানি গোশত।
সূত্র: প্রথম আলো