২৪ অক্টোবর শনিবার বিকাল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত হবে এ মাসের অফলাইন সাধারণ সভা। সভায় অংশ নিতে তোমাকে পূরণ করতে হবে নিচের ফরমটি। ফরম পূরণের আগের অবশ্যই মিটিংয়ে অংশগ্রহণ করার নিয়মগুলো পড়ে নিতে হবে। সভায় অংশগ্রহণের জন্য তুমি নির্বাচিত হলে সভার দুদিন আগে (বৃহস্পতিবার) থেকে সভার দিন (শনিবার) সকালের মধ্যে যেকোনো সময় তুমি একটি এসএমএস পাবে। শুধু নির্বাচিতরাই সভায় অংশ নিতে পারবে।
কিশোর আলোর জুলাই সংখ্যা ছাড়া সভাকক্ষে প্রবেশ করা যাবে না। অফলাইন মিটিংয়ে অংশগ্রহণ করার নিয়ম জেনে নাও১. যারা আগে কিআর মিটিংয়ে অংশ নিয়েছ কিংবা নাওনি, তারা সবাই অবশ্যই নিচের ফরমটি পূরণ করবে। এই ফরমের তথ্যগুলো শুধু এবারের মিটিংয়ে আসার জন্য তোমার রেজিস্ট্রেশন হিসেবে গণ্য হবে। মিটিং কক্ষে ঢোকার আগে এই ফরম থেকে পাওয়া তথ্য অনুযায়ী তোমার নাম ভলান্টিয়ারদের কাছে দেওয়া থাকবে।
নামের পাশে স্বাক্ষর করে কক্ষে ঢুকতে হবে।২. মিটিংয়ে মানিব্যাগ ও পার্স ব্যাতীত কোনো প্রকার ব্যাগ আনা যাবে না।৩. ২.৪৫ মিনিটের মধ্যে সবাই উপস্থিত থাকবে, ৩.০০ টায় মিটিং শুরু হবে।
সূত্র: প্রথম আলো