জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি ১৪ অক্টোবর বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।তরুণ ও পেশাজীবীদের উদ্ভাবনী আইডিয়া আহ্বান করছে বিদ্যুৎ বিভাগজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষার পরিবর্তে পাস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এ কার্যক্রমে আবেদন করতে পারবেন না।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ এবং সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।ঢাকা বিশ্ববি...
সূত্র: প্রথম আলো