১৯৯৬ সালে র্যানকন গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে র্যাংগস প্রপার্টিজ। গ্রুপটির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর গড়া ব্যবসায়িক ঐতিহ্যকে সঙ্গী করে তিন দশকে প্রতিষ্ঠানটি ৩০০টির বেশি প্রকল্প হস্তান্তর করেছে।৩ কোটি বর্গফুটের বেশি আয়তন নির্মাণের মধ্য দিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৭৫০টির বেশি পরিবার ও গ্রাহকের ‘আস্থা’ অর্জনের কথা বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এটাকেই র্যাংগসের ‘সবচেয়ে বড় সাফল্য’ হিসেবে দেখছেন তাঁরা।প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের লক্ষ্য শুধু ইট-পাথরের বহুতল ভবন গড়া নয়; নান্দনিক স্থাপত্য, আধুনিক জীবনধারা ও প্রকৃতির মেলবন্ধনে নিরাপদ ও ভবিষ্যৎ-বান্ধব আবাসন গড়ে তোলাই লক্ষ্য। এ পথচলায় গ্রুপের আন্তর্জাতিক মানের ওয়ার্কিং পার্টনার, আর্থিক স্থিতিশীলতা ও অভিজ্ঞ কারিগরি দলের সহায়তা পেয়েছে তারা।
ইনস্পেস আর্কিটেক্টস, র্যানকন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্টস, র্যানকন ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং র্যানকন প্রপার্টি ম্যানেজমেন্ট টিম যৌথভাবে কাজ করে।
সূত্র: প্রথম আলো