ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে চুরি হওয়া সোনা-রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া পিতলের চারটি প্রতিমা পাওয়া গেছে একটি ভাঙারির দোকানে।
চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে উপজেলার পৌর এলাকার বড় বাজার ও মালদারপাড়া থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার দুজন হলেন আখাউড়া পৌর এলাকার বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়ার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)।চুরি হওয়া প্রতিমা উদ্ধার করা হয়েছে উপজেলার মসজিদপাড়ার নিয়াজ ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের (৬২) ভাঙারির দোকান থেকে।
তিনি চাঁদপুরের শাহরাস্তির নুনিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে পলাতক।স্থানীয় লোকজন ও মন্দির সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত মধ্য রাতে আখাউড়ার রাধামাধব আখড়া কেন্দ্রীয় মূল মন্দিরের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো