পেরুর রাজধানী লিমায় তিনটি কনসার্টে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক টেনেছে কে-পপ ব্যান্ড বিটিএস। দেশটিতে এটাই দলটির প্রথম সফর। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে কনসার্ট করে দলটি।শুরুতে লিমায় দুটি কনসার্টের পরিকল্পনা ছিল। তবে ভক্তদের ব্যাপক চাহিদার কারণে তৃতীয় কনসার্টের আয়োজন করে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক।
তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়।কনসার্টজুড়ে প্রিয় দলের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন ভক্তরা। উচ্ছ্বাস আর করতালিতে মুখর ছিল স্টেডিয়াম। সদস্যরাও কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন। ‘লস আমোস’ বলে ভক্তদের ভালোবাসা জানান তাঁরা। স্প্যানিশ এই কথাটির অর্থ, ‘আমি তোমাদের ভালোবাসি’।
দর্শকদের উচ্ছ্বাস দেখে পেরুতে আরও আগে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও জানান তাঁরা।জিমিনের জন্মদিনে ড্রোন শোবিটিএসের সদস্য জিমিনের জন্মদিন ১৩ অক্টোবর।
সূত্র: প্রথম আলো