নানা আয়োজনে তেভাগা আন্দোলনের নেত্রী বিপ্লবী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলার শেষ দিনে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলের রাওতাড়ায় ইলা মিত্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ও ইলা মিত্র মেলা জাতীয় কমিটির সদস্যসচিব রাগিব আহসান মুন্নাসহ অন্যরা এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে বেলা তিনটায় রাগিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মহসীন রেজা সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ফজলে খোদা বাবুল, সিপিবির প্রেসিডিয়াম সদস্য এস এ রশীদ, আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, জাতীয় পরিষদের সদস্য নির্মল চৌধুরী, কৃষক নেতা হাসান আলী, শ্রমিকনেতা আলীমুর রেজা রানা প্রমুখ বক্তব্য দেন।নাচোলে তিন দিনব্যাপী ইলা মিত্র মেলা শুরুআবদুল্লাহ ক্বাফী বলেন, বৈবাহিক সূত্রে কমিউনিস্ট কৃষক নেতা রমেন মিত্রের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে আসেন ইলা মিত্র।
সূত্র: প্রথম আলো