রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান। তিনি বলেন, গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।
জানা যায়, শাহরিয়ার মাহমুদের বয়স ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।
সূত্র: প্রথম আলো