যশোর শহরে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় তিনটা সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। এই ঘটনায় তিনি বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
মামলায় জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সমু চৌধুরী, অভিনেতাবাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।সমু চৌধুরী বলেন, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন সমু চৌধুরী।
এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়।
সূত্র: প্রথম আলো