ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন উপলক্ষে কুষ্টিয়া–ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছেফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া–ঢাকাসহ দেশজুড়ে লালন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তাঁর গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি স্মরণে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।কুষ্টিয়ার পাশাপাশি ঢাকায়ও রয়েছে নানা আয়োজন। ১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সূত্র: প্রথম আলো