অনেক ধর্মীয় পরিবেশে শিশুদের একধরনের অপরাধবোধ ও মানসিক ভীতির মধ্য দিয়ে বড় করা হয়। সন্তান একটু ভুল কাজ করলেই বলা হয়, ‘তুমি পাপ করেছ, আল্লাহ তোমার ওপর কষ্ট পাচ্ছেন’ কিংবা ‘তোমার এই কাজে ফেরেশতারা লজ্জা পাচ্ছেন।’অনেক ধর্মীয় বক্তাও এমন কথা বলে থাকেন যে মানুষ অপরাধ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে কিংবা আল্লাহ কষ্ট পান।বাহ্যিকভাবে এই কথাগুলো পাপ থেকে দূরে রাখার কৌশল মনে হলেও, এর পেছনে একটি চিন্তাগত ভ্রান্তি লুকিয়ে রয়েছে।
আল্লাহ কি এতটাই দুর্বল যে সামান্য মানুষের ভুলত্রুটিতে তিনি কষ্ট পাবেন?এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিয়ে মানুষকে ক্ষণিকের জন্য ভয় দেখানো গেলেও, বিবেকবান বা অনুসন্ধানী মানুষ একসময় এই অযুক্তিক ধারণা থেকে মুখ ফিরিয়ে নেয়।কোরআনের দৃষ্টিভঙ্গিইসলামের মূল বিশ্বাসের অন্যতম হলো আল্লাহর অসীম অমুখাপেক্ষিতা (আল-সামাদ ও আল-গনি)।
মহান আল্লাহ মানুষের ভালো কাজ বা নামাজের মুখাপেক্ষী নন, কিংবা মানুষের অপরাধ বা অমান্যতায় তাঁর কোনো ক্ষতি হয় না।
সূত্র: প্রথম আলো