চলতি বছর এখন পর্যন্ত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেয়েছে। সাকিব ফাহাদের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ভিকি জাহেদের ‘খলনায়ক’ বছরের শেষ দিকে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিগুলো মুক্তি পাচ্ছে না। কোনো ছবির শুটিং শেষ হয়নি, কোনোটির পোস্ট প্রোডাকশনের কাজ আটকে আছে।কবে আসবে ‘সোলজার’শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরেরই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির দিন ঠিক হয় ২০২৬ সালের ডিসেম্বর। কিন্তু সেই ডিসেম্বর আসতে আর বাকি মাত্র দেড় মাস, কিন্তু সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
‘সোলজার’ পোস্টারে শাকিব খানসংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
সূত্র: প্রথম আলো