সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সেবার মান বাড়াতে নার্স ও মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এসব পদের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর আওতায় ১০ম গ্রেডের ১ হাজার ৫৬৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ৯১৪ জন মিডওয়াইফ সরাসরি নিয়োগ দেওয়া হবে।
তবে স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ দীর্ঘ প্রশাসনিক জটিলতায় আটকে ছিল প্রায় সাত মাস। অন্যদিকে মিডওয়াইফ পদের চাহিদাপত্রটি সম্প্রতি পিএসসিতে পাঠানো হয়েছে।
আমলাতান্ত্রিক এই প্রশাসনিক বিলম্ব দ্রুত কাটিয়ে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তাগিদ দিয়েছেন চাকরিপ্রার্থীরা।সিনিয়র স্টাফ নার্স নিয়োগে ৭ মাসের ধীরগতিউপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে সিনিয়র স্টাফ নার্সের তীব্র শূন্যতা রয়েছে।
সূত্র: প্রথম আলো