চীনের উলাঞ্চাব শহরটিতে তৈরি হচ্ছে বিশাল বিশাল ডেটা সেন্টার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জোয়ারে চীনকে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী করে তোলা এই শহরে প্রায় ৯০টি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। উলাঞ্চাবে এনভিশন গ্যালাক্সি ক্যাম্পাস নামে প্রায় ২০টি ফুটবল মাঠের সমান একটি বিশাল কেন্দ্র তৈরি হচ্ছে, যা ৮০ শতাংশের বেশি বিদ্যুৎ সরাসরি নিজেদের উইন্ড ফার্ম থেকে নেবে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, চীনের চেয়ে ১০ গুণ বেশি এআই ডেটা সেন্টার এবং বিপুল কম্পিউটিং ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তাদের বড় সুবিধা সবচেয়ে উন্নত চিপ ব্যবহারের অবাধ সুযোগ। তবে উলাঞ্চাব দেখাচ্ছে চীনের নিজস্ব সুবিধা। দ্রুত অবকাঠামো গড়ার সক্ষমতা, সস্তা পরিবেশবান্ধব শক্তি, জমি ও গণ-অসন্তোষ না থাকায় এখানে দুই বছরেই গড়ে উঠেছে বায়িন বিগ ডেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
চীন আগামী ৫ বছরে তথ্য অবকাঠামো বাড়াতে ৫৬ হাজার কোটি ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে।
সূত্র: প্রথম আলো