ডানা মেলে দাঁড়িয়ে আছে বিশাল এক অশুভ অবয়ব। তার নিচে ছোট ছোট বাড়িঘর, সরু রাস্তা, গোটা একটি শহর। অতিকায় ডানার ছায়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। শহরজুড়ে মহামারি, মানুষের মধ্যে মৃত্যুর আতঙ্ক। দৃশ্যটি দেখে আজকের কোনো ফ্যান্টাসি চলচ্চিত্রের কথা মনে হতে পারে। অথচ এটি তৈরি হয়েছিল ১০০ বছর আগে। তখন সিনেমায় কম্পিউটারের ব্যবহার ছিল না, ছিল না ডিজিটাল ভিজ্যুয়াল ইফেক্ট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।
শুধু ক্যামেরা, আলোছায়া, ছোট ছোট সেট আর অভিনব কিছু কৌশল ব্যবহার করে এমন দৃশ্য তৈরি করেছিলেন জার্মান নির্মাতা এফ ডব্লিউ মুরনাউ। চলচ্চিত্রটির নাম ‘ফাউস্ট’। ১৯২৬ সালের ১৪ অক্টোবর বার্লিনের উফা-প্যালাস্ট আম জু প্রেক্ষাগৃহে ছবিটির আনুষ্ঠানিক প্রিমিয়ার হয়। সেই হিসাবে আজ বুধবার ছবিটির ১০০ বছর পূর্ণ হচ্ছে। এর আগে ২৬ আগস্ট হয়েছিল বিশেষ প্রদর্শনী। জার্মান চলচ্চিত্রের তথ্যভান্ডার ফিল্মপোর্টালে সংরক্ষিত নথিতে এ তথ্য পাওয়া গেল।
নির্বাক চলচ্চিত্রের যুগে নির্মিত ‘ফাউস্ট’ শুধু দৃশ্যের কারসাজির জন্যই আলোচিত নয় ।
সূত্র: প্রথম আলো