যানজটে শহরের রাস্তা অথবা আঁকাবাঁকা বন্ধুর পথে পাহাড়ের রাস্তা ধরে মহাসড়ক ঘুরে আসার জন্য অ্যাডভেঞ্চার বাইকের আলাদা কদর রয়েছে। এসব বাইকে সাধারণত বড় আকারের অফরোড টায়ার থাকে। তবে অফরোড টায়ারের জায়গায় দ্বৈত সুবিধাসম্পন্ন টায়ার হলে যেকোনো রাস্তা মোটর সাইকেলে পাড়ি দিতে মেলে বাড়তি স্বাচ্ছন্দ্য। ১৯ ইঞ্চি সাইজের টায়ারসমৃদ্ধ নতুন একটি রাগেড অ্যাডভেঞ্চার ট্যুরার বা এডিভি বাইক নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ।
বাইকটির মডেল সুজুকি ভিস্ট্রম এসএক্স ২৫০।সম্প্রতি সুজুকি ডে ২০২৬–এ ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন এই মোটর বাইকটিকে বিক্রির জন্য ছাড়া হয়।দেখতে বেশ বড়সড় এই মোটরবাইকে রয়েছে প্রশস্ত আসন, সুনিয়ন্ত্রিত হ্যান্ডেল বার এবং ডিজিটাল স্পিডমিটার, যা ব্লুটুথ সংযোগের মাধ্যমে নেভিগেশন দেখাতে পারে।
চালকের হাত নিরাপদে রাখতে হ্যান্ডেল বারে রয়েছে বিশেষ হাতমোজা (নাকল কভারস)।
সূত্র: প্রথম আলো