সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে আগুন লাগে। তবে আগুনের ব্যাপ্তি ছিল সীমিত।গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদ—দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকেমন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এ ঘটনায় কেউ হতাহত হননি।এর আগে আরামকোর একটি সূত্র রয়টার্সকে জানায়, দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।সূত্রটির ভাষ্য অনুযায়ী, কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
সূত্র: প্রথম আলো