যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা গত সোমবার ভোরে ওয়াশিংটন ডিসি এলাকায় ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিচার বিভাগের একজন মুখপাত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র এ তথ্য জানিয়েছেন।মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্য নিয়মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রোষের লক্ষ্যবস্তু হন।আর মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর এ সময়েই ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালানো হলো।নিজের আসনে পুনর্নির্বাচিত হতে এবারও নির্বাচনে লড়ছেন ইলহান।নির্বাচনের এত কাছাকাছি সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিচার বিভাগের এমন কঠোর তদন্তমূলক পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক। কারণ, মিনেসোটায় এরই মধ্যে পুরোদমে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।
অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের তথ্য অনুযায়ী, সেখানে এরই মধ্যে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন।নির্বাচনের এত কাছাকাছি সময়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিচার বিভাগের এমন কঠোর তদন্তমূলক পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক।
সূত্র: প্রথম আলো