ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) জানিয়েছে, দলটির নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। সৌরভ সিজেপির প্রধান মুখপাত্র। আশুতোষ দলের জাতীয় মুখপাত্র। অজিঙ্ক এখন সিজেপির চলমান আন্দোলনের নেতৃত্বে রয়েছেন।গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তর থেকে আটক হন সৌরভ, আশুতোষ ও অজিঙ্ক।
তালাবদ্ধ ফটক টপকে অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়।সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অজিঙ্ক শিন্ডেসহ সিজেপির নেতাদের ‘প্রতিরোধমূলক গ্রেপ্তারের’ আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।ফটক টপকে যন্তর মন্তরে গিয়ে আবার আটক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসিজেপি নেতাদের গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজ বুধবার দিনের শুরুতে জানান দলের আইনবিষয়ক প্রধান রত্না সিং।
রত্না বলেন, আজ বুধবার সকালেই সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্ক শিন্ডেকে মন্দির মার্গ থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) সামনে হাজির করা হতে পারে।সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনুমতি ছাড়া যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগে গতকাল সন্ধ্যায় দিল্লি পুলিশ সৌরভ, আশুতোষ ও অজিঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লেখেন, সৌরভ, আশুতোষ ও অজিঙ্ককে অনধিকার প্রবেশের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ।
সূত্র: প্রথম আলো