কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের চমৎকার এক অনুভূতি। অপরের দেওয়া উপহার, ভালোবাসা কিংবা সহযোগিতার মূল্য হৃদয় থেকে স্বীকার করার নামই হলো কৃতজ্ঞতা।মানুষের সম্পর্ক যত জটিল হচ্ছে, কৃতজ্ঞতা জানানোর চর্চা যেন ততই হারিয়ে যাচ্ছে।
অনেকে এখন প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে বসে, ‘কৃতজ্ঞতা জানানোর কী দরকার?’ কিংবা ‘ধন্যবাদ দেওয়ার মতো কী এমন ঘটেছে?’বিশেষ করে নিজেদের নিকটাত্মীয় ও পারিবারিক সম্পর্কের ভেতরেই এই উদাসীনতা সবচেয়ে বেশি চোখে পড়ে। প্রতিদিনের চেনা গণ্ডিতে একে অপরের অবদানকে আমরা খুব সহজেই ‘স্বাভাবিক দায়িত্ব’ হিসেবে ধরে নিই।
স্ত্রীর হাজারো যত্নকে মনে করা হয় ‘এটা তো তাঁর সংসারের কাজ’, কিংবা ভাইয়ের কোনো উপকারকে উড়িয়ে দেওয়া হয় ‘ভাই হিসেবে এটাতো তাঁর করাই উচিত’ বলে।সামাজিক বিশ্লেষণে দেখা যায়, পরিবারে ও সমাজে প্রশংসার অভাব মানুষের সম্পর্ককে দ্রুত শিথিল করে দেয়।
সূত্র: প্রথম আলো