শুভ সকাল। আজ ১৪ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’প্রধান বিচারপতি এস কে সিনহা দেশ ছাড়ার আগমুহূর্তে‘আমি তো রিফিউজি হিসেবেই আছি এখন। কারণ হলো শেখ হাসিনার সরকার আমাকে একটা কনভিকশন (দোষী সাব্যস্ত করা) দিয়েছিল, একটা সাজানো মামলায়।
…যার পরিপ্রেক্ষিতে আমি স্ট্যাটাসবিহীন একেবারে ফ্লোটিংম্যান, যাকে বলে ভাসমান লোক হিসেবে আছি।’ বিস্তারিত পড়ুন... সরকারি চাকরির পরীক্ষা কেন ঢাকাতেই নিতে হবে?পরীক্ষার হলে বসে তাঁরা যখন শুনলেন যে, পরীক্ষা হবে না, এ সময় তাঁদের মধ্যে ক্ষোভ জন্মানোটা খুব স্বাভাবিক।চাকরিপ্রার্থী পরীক্ষার হলে বসেছেন। ওএমআর ফরম পূরণ করতে শুরু করেছেন। এর মধ্যে শুনলেন, ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা স্থগিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি দিতে ঢাকায় আসেন প্রায় সোয়া তিন লাখ প্রার্থী।
সূত্র: প্রথম আলো