দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ‘ব্যান্ড ম্যানেজার’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পূর্ণকালীন এ পদে নির্বাচিত ব্যক্তিকে ব্যান্ডের দৈনন্দিন কার্যক্রম, কনসার্ট, আন্তর্জাতিক ট্যুর, ব্যবসায়িক যোগাযোগ ও প্রোডাকশন সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮চাকরির বিবরণ–পদের নাম: ব্যান্ড ম্যানেজারপদসংখ্যা: ১যোগ্যতা ও অভিজ্ঞতাবিজ্ঞপ্তিতে প্রার্থীর জন্য সংগীত, আর্টিস্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতার বিবরণ দিতে বলা হয়েছে।
পাশাপাশি দায়িত্বশীলতা, পেশাদার যোগাযোগ এবং সমন্বয় করার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলোআবেদনের নিয়মআগ্রহী প্রার্থীদের শিরোনামহীনের অফিশিয়াল ফেসবুক পেজের WhatsApp বাটন ব্যবহার করে আবেদন করতে হবে।প্রয়োজনীয় কাগজপত্র১. সিভি (টেক্সটভিত্তিক পিডিএফ)২. ফরওয়ার্ডিং লেটার৩. ভিডিও ইন্ট্রোআবেদনের শেষ তারিখ২২ অক্টোবর ২০২৬বিস্তারিত দেখুন এই ঠিকানায়।চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স
সূত্র: প্রথম আলো