আমিষ বা প্রোটিনের চাহিদা মেটাতে আজকাল অনেকে প্রোটিন শেক বা প্রোটিন পাউডার খেয়ে থাকেন। প্রোটিন শেক নানা রকম হয়। সব প্রোটিন শেক কি সবার জন্য উপযোগী? এটা কি প্রেটিনের বিকল্প হতে পারে, নাকি প্রোটিন শেকে কোন ঝুঁকি আছে?প্রোটিন শেক হলো প্রোটিন পাউডার দিয়ে তৈরি একধরনের পানীয়। পানীয় আকারেও কেনা যায়, আবার পাউডারও পাওয়া যায়। দুধ, ডিম বা উদ্ভিজ্জ উৎস থেকে তৈরি হয় প্রোটিন শেক।
প্রোটিন ছাড়াও এতে থাকতে পারে কিছু ভিটামিন, খনিজ উপাদান, চিনি কিংবা কৃত্রিম ফ্লেভার। সাধারণত প্রতি পরিবেশনে (পার সার্ভিং) ১০ থেকে ৩০ গ্রাম প্রোটিন থাকে। এ ধরনের পানীয় সত্যিই কি প্রয়োজনমুরগির মাংষ থেকে প্রচুর প্রোটিন মেলেসাধারণভাবে একজন মানুষের ঠিক কতটা প্রোটিন দরকার, তাঁর ওজনের ওপর তা নির্ভর করে। প্রাপ্তবয়স্ক একজন মানুষের নিজের দেহের প্রতি কেজি ওজনের জন্য রোজ শূন্য দশমিক ৮ গ্রাম প্রোটিন প্রয়োজন।
সেই হিসাবে ৭০ কেজি ওজনের একজন মানুষের রোজ ৫৬ গ্রাম প্রোটিন প্রয়োজন।মুরগির বড়সড় আকারের একটা ডিম থেকেই আপনি ৬ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন।
সূত্র: প্রথম আলো