সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে দেশটির বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ৮৬টি ফ্লাইটে প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে।ফ্লাইটগুলোর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩৬টি। ট্রানজিট ফ্লাইট ৫০টি।
এ কারণে এখন পর্যন্ত এসব ফ্লাইটের ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর ভোগান্তি শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে।
এই সংখ্যা আরও বাড়তে পারে।সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনাআজ বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি ও রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দফায় দফায় সৌদি আরবে হামলা চালাচ্ছে হুতিরা।
সূত্র: প্রথম আলো