প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করতেন জাকির হোসেন (৬২)। এ ছাড়া কোনো উপলক্ষে কিংবা বাবাকে মনে পড়লেই তিনি বাবার কবরের সামনে যেতেন। তবে এটি আর এখন সম্ভব নয়। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি গিয়ে দেখেন, বাবার কবরের চিহ্নটুকুও নেই। ভাঙনে সাগরে বিলীন হয়ে গেছে কবর। এর পর থেকেই কান্না যেন থামছে না জাকির হোসেনের।জাকির হোসেন চট্টগ্রামের সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের বাসিন্দা।
২০১২ সালে তাঁর বাবা মো. আলাউদ্দিনের মৃত্যু হয়। এরপর তাঁকে দাফন করা হয় উড়িরচরের ৪ নম্বর ওয়ার্ডের কলোনি বাজার মসজিদের কবরস্থানে। সর্বশেষ গত শুক্রবার বাবার কবর জিয়ারত করেন জাকির হোসেন। এর চার দিন না পেরোতেই কবরটির অস্তিত্ব মুছে যাবে, তা তিনি কল্পনাও করেননি।জাকির হোসেনজাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুকের ভিতরটা মোচড় দি (দিয়ে) উডে (ওঠে)। চার বছর আগে সাগরে বাড়ি হারাইছি। কিন্তু আঁত্তুন (আমার কাছে) এত খারাপ লাগে ন।
আব্বার কবরটা ভাঙনের পর বুকের মইধ্যে যেন পাথর চাপি বসছে।
সূত্র: প্রথম আলো