অফিসের ছাদে বিদ্যুৎ উৎপাদন হবে। তা দিয়ে নিজেদের প্রয়োজন মিটবে, বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আয়ও হবে। এমন পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে প্রায় ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দাপ্তরিক ভবনের পাশাপাশি হাটবাজার, মিলনায়তন, ডাকবাংলো ও বাসভবনের ছাদও এই উদ্যোগের আওতায় আসছে।
তবে এত প্রতিষ্ঠানে যন্ত্রপাতির মান, কেনাকাটার স্বচ্ছতা এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তির কথা বলা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সময়ে কোম্পানিগুলো বিনা মূল্যে রক্ষণাবেক্ষণ করবে। চুক্তি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগ তদারকি করবে।প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে গেছে বিদ্যুৎ: মীর শাহে আলমতবে বিশেষজ্ঞদের ভাষ্য, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি তা কার্যকর করার প্রস্তুতিও প্রয়োজন।
সূত্র: প্রথম আলো