জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৭) নামের এক চালককে কুপিয়ে হত্যার পর তাঁর অটোভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সাখাওয়াত হোসেন উপজেলার উঁচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত।
ওই দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিবারের সদস্যরা মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পাথরঘাটা সেতুর পাশে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাঁর অটোভ্যানের সন্ধান পাওয়া যায়নি।আজ সকালে পাথরঘাটা সেতুর পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্র: প্রথম আলো