মাত্র চার দিনের ব্যবধানে আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিকের মর্যাদা হারিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। এতে ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ধাক্কায় প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে যায়।
খবর ফোর্বস ম্যাগাজিন।ফোর্বসের হিসাব অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪ কোটি ডলার। স্পেসএক্সের শেয়ারের দরপতনের সঙ্গে তাঁর সম্পদও প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমে যায়। আজ বুধবার এখনো নিউইয়র্কের শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয়নি। প্রাক্–লেনদেন চলছে এখন। এই পর্বেও শেয়ারের দাম ওঠানামা করে। ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার শেয়ারের দামও কমে গেছে।
মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্স ও টেসলায় তাঁর মালিকানাধীন শেয়ারের ওপর নির্ভরশীল।
সূত্র: প্রথম আলো