অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতার গুঞ্জন, বিরোধী দলের চলমান আন্দোলন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই।
সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে।
সূত্র: প্রথম আলো