বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন (বিসিএফ)।
এই সদস্যপদের ফলে দেশের শেফ ও রন্ধনশিল্পের পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, রন্ধন প্রতিযোগিতা এবং পেশাগত যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।১৩ অক্টোবর, মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডশেফসের সনদপ্রাপ্ত মাস্টার শেফ ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজিম খান।
এ সময় সংগঠনটির সভাপতি শহীদ শাহীন, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ এবং অর্থ সম্পাদক বায়েজিদ চৌধুরী উপস্থিত ছিলেন।বিশ্বমঞ্চে দেশীয় শেফদের এগিয়ে যাওয়ার সুযোগওয়ার্ল্ডশেফসের সদস্যপদ বাংলাদেশের রন্ধনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন।
সূত্র: প্রথম আলো