জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যেসব মৌখিক ও দালিলিক সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, তাতে মানবতাবিরোধী অপরাধ তো দূরের কথা, কোনো ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ।
তিনি বলেন, তারপরও ইনুকে সাজা দেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনুর আইনজীবী সিফাত মাহমুদ এ কথা বলেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ৩০ জুন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বর্তমানে ইনু কারাভোগ করছেন।
এই মামলা থেকে ইনুর খালাস চেয়ে গতকাল মঙ্গলবার আপিল করা হয়েছে।
সূত্র: প্রথম আলো