কল্পনা করো, সমুদ্রের তলদেশে হাজার হাজার বছর ধরে পড়ে আছে একটি জাহাজ। একসময় এ জাহাজে করেই দূরদেশে পণ্য নিয়ে যেত ব্যবসায়ীরা। ঝড়, ঢেউ আর স্রোতের সঙ্গে লড়াই করে চলত তাদের যাত্রা। তারপর কোনো একদিন জাহাজটি ডুবে গেল। হারিয়ে গেল সমুদ্রের অতলে। কেটে গেল হাজার হাজার বছর। অবশেষে সেই জাহাজের খোঁজ মিলল প্রত্নতাত্ত্বিকদের হাতে!তুরস্কের উপকূলে এমনই একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা।
তাঁদের ধারণা, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ। প্রায় ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৭০০ বছর আগে ডুবে গিয়েছিল জাহাজটি। সময়টা ছিল ব্রোঞ্জযুগের শুরুর দিক। তখন মিসরে তৈরি হচ্ছিল বিখ্যাত গ্রেট পিরামিড বা মহাপিরামিড।সমুদ্রের নিচে মাটির পাত্রজাহাজটির খোঁজ মিলেছে তুরস্কের আনতালিয়া উপকূলের কাছে কেকোভা দ্বীপের পাশে। সমুদ্রের প্রায় ৩০ মিটার গভীরে ঢালু তলদেশে ছড়িয়ে ছিল জাহাজটির বহন করা নানা জিনিস।
সেগুলোর মধ্যে রয়েছে পাথরের তৈরি তিনটি নোঙর এবং ৩০টির বেশি বড় মাটির পাত্র।
সূত্র: প্রথম আলো