প্রথম আলো: মধ্যবিত্ত মানুষের জন্য আপনারা অনেক দিন ধরেই অ্যাপার্টমেন্ট নির্মাণ করছেন। কিন্তু নির্মাণসামগ্রীর উচ্চ মূল্যের কারণে খরচ বেড়েছে। এই চ্যালেঞ্জ আপনারা কীভাবে মোকাবিলা করছেন?শাহ মো. মাসুদ ইব্রাহিম: মধ্যবিত্ত মানুষের আবাসন চাহিদা পূরণ করা আমাদের ব্যবসায়িক দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তবে বর্তমান সময়ে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, জমির উচ্চমূল্য এবং ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধির কারণে আবাসন নির্মাণের ব্যয় অনেক বেড়েছে। ফলে একদিকে ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় রাখা, অন্যদিকে নির্মাণের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রকল্পের পরিকল্পনা, নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণ এবং জায়গার সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছি।
অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করছি আমরা।
সূত্র: প্রথম আলো