সম্প্রতি জাপানে সাইবার হামলা ও তথ্য চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। একসঙ্গে একাধিক বড় প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় সাইবার হামলার পর দেশটির সরকার সাইবার স্পেসে জরুরি অবস্থা ঘোষণা করেছে, যা বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ঘাটতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।জাপানের রেলওয়ে অপারেটর, গাড়ি নির্মাতা, ডিসকাউন্ট শপসহ ২০টির বেশি বড় প্রতিষ্ঠানে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে।
এসব সাইবার হামলার ফলে কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রমবর্ধমান এ সংকট মোকাবিলায় জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি হেডকোয়ার্টার্স জরুরি বৈঠক ডেকেছে।
জাপানের আর্থিক সেবা নিয়ন্ত্রক সংস্থাও ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ না করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।একাধিক প্রতিষ্ঠান ও সংস্থায় সাইবার হামলার ঘটনায় জাপান সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো