রান্নাবিষয়ক সুপরিচিত রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র এই রিয়েলিটি শোর এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। ‘সেরা রাঁধুনী সিজন ৯’–এ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) শেষ সময় ১৫ নভেম্বর।
১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো