কালো পলিথিনের বড় ব্যাগে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের সংগ্রহ করা প্লাস্টিকের খালি বোতলপরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা।
‘পরিবেশ বন্ধু: কানেক্টিং রিসাইকেলিং অ্যান্ড ট্র্যাডিশন’ শিরোনামে ১১, ১২ ও ১৩ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে এই কার্যক্রম করেন বন্ধুরা। উদ্দেশ্য, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতাকে বাস্তব ও কার্যকর সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়া।
আয়োজনে সহযোগিতা করে ডিআইইউ সাসটেইনেবিলিটি উইং।কমিউনিটি ক্লিনিং ড্রাইভ১১ অক্টোবর প্রথম ধাপে কমিউনিটি ক্লিনিং ড্রাইভ আয়োজন করা হয়।
সূত্র: প্রথম আলো