ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্লাব কার্যক্রম-২০২৬। ১৩-১৪ অক্টোবরের এ আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমের বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের মূল সুর—‘মেধা, মনন-সৃজন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বুনি আগামীর স্বপ্ন’।অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানিত অতিথিরা। এ পর্বে বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএর সভাপতি বার্থা গীতি বাড়ৈ, সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ অনুভূতি সিনহা ও বিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ।
তারা ক্লাবভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানের বিশেষ পর্বে বক্তব্য দেন লেখক, সংগঠক ও প্রথম আলোর পরামর্শক মুনির হাসান।
সূত্র: প্রথম আলো