স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। এসব পোস্টের মাধ্যমে তাঁর পরিবারকে নিয়ে ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে নেতিবাচক প্রচারণা, নারী শিল্পীদের অসম্মান এবং তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত চর্চার সমালোচনা করেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক।
পরিবারকে নিয়ে ছড়ানো মিথ্যা তথ্যের পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। এ সময় নিজের পরিবার ও চলচ্চিত্র অঙ্গন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওমর সানী বলেন, ‘আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ?
এই টাকা কে খাবে—শিয়াল-কুকুরে খাবে।
সূত্র: প্রথম আলো