৪৫তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই গেজেট জারি করেছে। এতে ১ হাজার ৭০২ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে।প্রায় চার বছর পর এই বিসিএসের নিয়োগের প্রক্রিয়া শেষ হলো। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর গেজেট হলো। পিএসসির সুপারিশ করেছিল ১ হাজার ৮০৭ প্রার্থীকে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।
তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো