ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি, আশপাশের এলাকা ও চলাচলের পথ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করে এডিস মশার বংশবিস্তার ঠেকাতে পারলে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি সফল হওয়া যাবে।বুধবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৫১ সেকেন্ডের এই বার্তায় তিনি ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর একটি টিকা আবিষ্কার হয়েছে বৈকি, তবে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে টিকা খুব বেশি কার্যকরী নয়।
সবচেয়ে কার্যকরী হচ্ছে ডেঙ্গুর যে জন্মস্থল, অর্থাৎ বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা—এটাকে যদি আমরা পরিষ্কার করে ফেলতে পারি, তাহলে সবচেয়ে বেশি আমরা সফল হব ডেঙ্গুকে প্রতিরোধ করতে।’প্রধানমন্ত্রী বলেন, পত্রিকার পাতা খুললেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষের মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর দেখা যায়।
সূত্র: প্রথম আলো