আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ২০২৭ সালের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এফআইপি) আবেদন শুরু হয়েছে। অর্থনীতি ও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করছেন, এমন শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ১০ থেকে ১২ সপ্তাহের এ ইন্টার্নশিপে নির্বাচিত ব্যক্তিরা আইএমএফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজের সুযোগ পাবেন।আবেদনের যোগ্যতাআবেদনকারীকে সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রোইকোনমিকস) বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে হবে।
তাঁর পিএইচডি শেষ হতে এক থেকে দুই বছর বাকি থাকতে হবে। ইন্টার্নশিপ শুরু হওয়ার সময়, অর্থাৎ ২০২৭ সালের জুনে, আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে।আগে আইএমএফের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন, এমন ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন না।ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবেনির্বাচিত ইন্টার্নরা বেতন পাবেন।
আন্তর্জাতিক প্রার্থীদের জন্য যাওয়া-আসার ইকোনমি শ্রেণির বিমানভাড়াও দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো