৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সেই সুযোগ এনে দিয়েছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন।
আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল—১. ৯ম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি-নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)-হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি-সহকারী প্রোগ্রামার: ৩টি-সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রিয়): ১৫টি-সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি-সহকারী প্রকৌশলী (পুর): ৩টি২. ১০ম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)-সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি-সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)-সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি-সহকারী অপারেশন অফিসার: ৩টি-সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি-উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১ট...
সূত্র: প্রথম আলো