মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব প্রতিবছর প্রতিরক্ষা খাতে শত শত কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। কিন্তু ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে বিমানবন্দর, জ্বালানি শোধনাগার এবং পাইপলাইনের মতো মূল সম্পদগুলো রক্ষা করতে হিমশিম খাচ্ছে। সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা সংগ্রহ করছে। বহুমাত্রিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলেছে।
তারপরও গত এক সপ্তাহে দেশটির রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরে প্রাণঘাতী হামলার শিকার হয়েছে সৌদি আরব। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর মতে, সৌদি আরব গত বছর প্রতিরক্ষা খাতে ৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। এই ব্যয় তাদের বিশ্বজুড়ে সামরিক খাতে সর্বোচ্চ ব্যয়কারী শীর্ষ ১০টি দেশের তালিকায় তুলে এনেছে।
তারা মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি প্যাট্রিয়ট ও থাড বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে একগুচ্ছ উন্নত অস্ত্রশস্ত্র কিনেছে।
সূত্র: প্রথম আলো