ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন। রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর এই কর্মসূচি হবে। তিনি গতকাল বুধবার বলেছেন, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। শুক্রবারের কর্মসূচির পর তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে।সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার এই মিছিলে অংশ নেওয়া অনিশ্চিত।
কারণ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পর তাঁদের গ্রেপ্তার করা হয়।ফটক টপকে যন্তর মন্তরে ঢোকায় সৌরভ, আশুতোষ, অজিঙ্ককে গ্রেপ্তার দেখাল পুলিশসৌরভ ও আশুতোষের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা নিরাপত্তাব্যবস্থা ভেঙে যন্তর মন্তরে ঢুকেছিলেন।
পরে তাঁদের তিহার কারাগারে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিজিৎ বলেন, ‘আপনারা জানেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর জন্য আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো