ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের জীবনরক্ষাকারী ওষুধ চোরাচালানের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন চীনের নাগরিক আছেন।
এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার এক খুদে বার্তায় এসআরবি-৩ এ তথ্য জানিয়েছে।খুদে বার্তায় বলা হয়েছে, আজ দুপুরে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় এসআরবি-৩-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: প্রথম আলো