ইউক্রেনের কিছু অস্ত্রের গতি সীমিত করে দিয়েছে ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক। এতে ঘণ্টায় ১০০ মাইলের (১৬০ কিলোমিটার) বেশি গতিতে চলা অস্ত্রগুলো স্টারলিংকের ইন্টারনেট নেটওয়ার্কের সংযোগ হারাচ্ছে।
তবে এই বিধিনিষেধের পেছনে মার্কিন সরকারের ভূমিকা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন পরিচালনা করা এবং নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম স্টারলিংক।
তবে গত মঙ্গলবার রাতে ইউক্রেন জানায়, স্টারলিংক অপ্রত্যাশিতভাবে দেশটির অস্ত্রে নতুন গতিসীমা আরোপ করায় যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক অভিযান ব্যাহত হচ্ছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, তাঁর ধারণা, অস্ত্রের গতি সীমিত করার এই ঘটনা কাকতালীয় নয়।
সূত্র: প্রথম আলো