চট্টগ্রামের পটিয়া উপজেলার আরাকান সড়কের ধারে বটতলায় বসে থানার হাট। অনেক পুরোনো এই হাটে ভোর থেকে শুরু হয় বেচাকেনা। মাঠের তাজা সবজি, পুকুরের মাছ, গৃহস্থের গবাদিপশু থেকে শুরু করে বাঁশ-বেতের তৈরি জিনিস—কী নেই সেখানে! কেউ পসরা সাজান, কেউ দরদাম করেন, কেউবা পণ্য কিনে বাড়ি ফেরেন। একসময় রামসুন্দর মিস্ত্রির হাট নামে পরিচিত ছিল এই বাণিজ্যকেন্দ্র।
সময়ের সঙ্গে নাম ও ঠিকানা বদলালেও গ্রামের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পটিয়ার থানার হাট।হাটে বিক্রির জন্য নামানো হচ্ছে টাটকা সবজিক্রেতাদের জন্য মরিচ সাজিয়ে রাখছেন এক বিক্রেতা হাটে বিক্রির জন্য এসেছে বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যসারি করে সাজিয়ে রাখা হচ্ছে বিভিন্ন জাতের গাছের বীজ মাছ ধরার জন্য হাতে তৈরি জাল নিয়ে এসেছেন বিক্রেতারা বিক্রির জন্য হাটে আনা হয়েছে ছাগলবিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছের শুঁটকিপছন্দের আখ বেছে নিচ্ছেন ক্রেতারাছুরি-চাকু তৈরিতে ব্যস্ত কামার পানের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতাহাটে বিক্রি হচ্ছে সুপারি ওপর থেকে দেখা যাচ্ছে পটিয়ার থানার হাটের ব্যস্ততা
সূত্র: প্রথম আলো