আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, বাজারে ডলারের গড় দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২৩ টাকা ৪৫ পয়সা।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে।
যেসব মুদ্রার দাম কমেছে সেগুলো হলো ইউরো, পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলীয় ডলার ও ইয়েন। অপরিবর্তিত আছে রুপির দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলা বাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।
সূত্র: প্রথম আলো