দেশে কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সহজ অর্থায়ন ও আগামী দিনে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক।
প্রথম আলো: বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান অবস্থা ও খাতের চ্যালেঞ্জগুলো কী কী?সুব্রত রঞ্জন দাস: বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশের বাস বাংলাদেশে, অথচ বিশ্বের আবাদযোগ্য জমির মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে আমাদের দেশে। তাই সীমিত জমিতে বেশি ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হয়। দেশে শস্যের নিবিড়তা ইতিমধ্যে অনেক বেশি; এটি আরও বাড়াতে এক ফসল কাটার পর দ্রুত পরবর্তী ফসলের আবাদ নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ছে এবং চাষাবাদ ও ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে তীব্র শ্রমিকসংকট দেখা দিচ্ছে।
সূত্র: প্রথম আলো