কক্সবাজারের চকরিয়ায় হারবাং সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণ করতে পাহাড় কাটার ঘটনায় ১৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার শুনানি শেষে এ অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২ অক্টোবর প্রথম আলোয় ‘চকরিয়ায় পাহাড় কেটে সড়ক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানিতে ডাকা হয়।প্রথম আলোর প্রতিবেদনের স্ক্রিনশট।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় হারবাং সংরক্ষিত বনে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের সময় পাহাড় কাটা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সূত্র: প্রথম আলো